আজ কোজাগরী লক্ষ্মী পূজা

নিজস্ব প্রতিবেদক :  সনাতন সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা আজ রোববার।

শারদীয় দুর্গোৎসবের পর প্রথম পূর্ণিমা তিথিতে ভক্তরা বিনিদ্র থেকে লক্ষ্মীর পূজা করে বলে একে বলা হয় কোজাগরী পূর্ণিমা বা কোজাগরী লক্ষ্মীপূজা।

আশ্বিনী পূর্ণিমা ছাড়াও কেউ কেউ প্রতি বৃহ¯পতিবার লক্ষ্মীর বিশেষ পূজা করে। কোনো কোনো অঞ্চলে দীপান্বিতা অমাবস্যায় সন্ধ্যাবেলা লক্ষ্মীপূজার রীতি প্রচলিত আছে। ঘটে বা মূর্তিতে লক্ষ্মীর পূজা করা হয়। এ পূজা ব্যক্তিগত বা সর্বজনীনভাবে অনুষ্ঠিত হয়। শাস্ত্রমতে, দেবী লক্ষ্মী ধনস¤পদ তথা ঐশ্বর্যের প্রতীক। উন্নতি, আলো, জ্ঞান, সৌভাগ্য, উর্বরতা, দানশীলতা, সাহস ও সৌন্দর্যের দেবী হিসেবে পরিচিত লক্ষ্মী। তাই লক্ষ্মী ঐশ্বর্যের দেবী। লক্ষ্মীর বাহন প্যাঁচা।

বিষ্ণু রাম ও কৃষ্ণ রূপে অবতার গ্রহণ করলে, লক্ষ্মী সীতা ও রাধা রূপে তাদের সঙ্গিনী হন। কোজাগরী পূর্ণিমা রাতে দেবী লক্ষ্মী ধনধান্যে ভরিয়ে দিতে ভক্ত গৃহে আসেন। প্রাচীনকাল থেকেই রাজা-মহারাজা, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ গৃহস্থ সবাই দেবী লক্ষ্মীর পূজা দিয়ে আসছেন।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, কোজাগরী লক্ষ্মীপূজা পালিত হবে আজ ২৫ অক্টোবর রোববার। পূর্ণিমা তিথি শুরু হবে ২৫ অক্টোবর বেলা ১১টা ৫৫ মিনিটে। পূর্ণিমা তিথি শেষ হবে ২৬ অক্টোবর সকাল ৯টা ৪১ মিনিটে। লক্ষ্মীকে নিয়ে বাংলার জনসমাজে বিভিন্ন জনপ্রিয় গল্প প্রচলিত আছে। এই গল্পগুলো পাঁচালি আকারে লক্ষ্মীপূজার দিন পাঠ করা হয়। একে লক্ষ্মীর পাঁচালি বলা হয়।

লক্ষ্মীপূজার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো- সিঁদুর, ঘট, ধান, মাটি, আ¤্রপল্লব, ফুল, দুর্বা, তুলসীপাতা, হরীতকী, চন্দন, ধূপ, দীপ, নৈবেদ্য, আতপ চাল ও জল।

লক্ষ্মীপূজায় মঙ্গলঘট, ধানের ছড়ার সঙ্গে গৃহস্থের আঙিনায় শোভা পায় চালের গুঁড়ার আল্পনায় লক্ষ্মীর ছাপ। এ উপলক্ষে রমণীরা উপবাস ব্রত পালন করেন। লক্ষ্মী পূজায় রাত্রি জাগরণ করা হয়। কোজাগরী অর্থাৎ কে জাগরী বা কে জেগে আছ।

শাস্ত্রমতে এই রাতে লক্ষ্মী সবার বাড়ি যান। যে গৃহের দরজা বন্ধ থাকে ও গৃহস্থরা ঘুমিয়ে থাকেন, সেখান থেকে লক্ষ্মী ফিরে আসেন। এ কারণে এই লক্ষ্মীপূজাকে কোজাগরী বলা হয় এবং রাত্রি জাগরণের নিয়ম রয়েছে। সনাতন সম্প্রদায়ের ঘরে ঘরে দেবী লক্ষ্মীর পূজা হয়। গৃহস্থরা প্রতি বৃহ¯পতিবার লক্ষ্মীর পূজা করেন। লক্ষ্মীপূজায় হিন্দু সম্প্রদায়ের অনেকে উপবাসব্রত পালন করেন। পূজা অর্চনার পাশাপাশি ঘরবাড়ির আঙিনায় লক্ষ্মীর পায়ের ছাপের আল্পনা আঁকা হয়।

এ পূজাকে কোজাগরী লক্ষ্মীপূজা নামেও ডাকা হয়। কোজাগরী শব্দের অর্থ ‘কে জেগে আছ?’ হিন্দু পুরাণ অনুযায়ী, আশ্বিনের পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী ঘরে ঘরে খোঁজ নেন কে জাগছে। তাই এ পূজায় রাত জেগে পূজা ও প্রার্থনার প্রথা রয়েছে।

আজ সন্ধ্যা থেকে বিভিন্ন মন্দির ও গৃহে বিশেষ পূজা, ভক্তিগীতি ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। ভক্তরা এদিন প্রদীপ প্রজ্জ্বলন, আলপনা অঙ্কন ও নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবেন। রাজধানীসহ সারাদেশে সনাতন ধর্মাবলম্বীরা আধ্যাত্মিক অনুপ্রেরণা ও পার্থিব কল্যাণের প্রত্যাশায় এ পূজায় অংশ নিচ্ছেন।