দুদকের নির্দেশ সত্ত্বেও কেন আইনি কোন পদক্ষেপ নেই, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মাসুদ রানার বিরুদ্ধে?

নিজস্ব প্রতিবেদক : গত ২৫ নভেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ হতে কয়েক টি ‘দৈনিক ’ পত্রিকায়  গণপূর্ত বিভাগ ৪ এর তৎকালীন নির্বাহী প্রকৌশলী মাসুদ রানার দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে অর্থ আত্মসাৎ এর বিষয়ে “দুর্ণীতির বরপূত্র মাসুদরানা, হরিলুট করেও সব আমলেই থাকছেন ধরা ছোয়ার বাহিরে।“

শিরোনামে সচিত্র প্রমান সহ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়। সেই প্রতিবেদনের পরে আরও কয়েকটি গণমাধ্যম হুবুহু একই প্রতিবেদন ছাপে। তারই প্রেক্ষিতে এবার মাসুদ রানার দূর্ণীতি অনুসন্ধানে নেমেছে দূর্ণীতি দমন কমিশন।

গত ১৭ নভেম্বর ২০২৬ খ্রিঃ তারিখে দুদকের পরিচালক (দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেল) জনাব দাউদ হায়দার চৌধুরী সাক্ষরিত ০০.০১.০০০০.৫০৩.২৬.৬৫১.২৬.২৫৯১ স্মারকের পত্রে সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর “মাসুদ রানার বিরুদ্ধে সরকারি অর্থের যথেচ্ছ ব্যবহার এবং আত্মসাৎ সংক্রান্ত  অভিযোগের বিষয়ে” মতামত প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পত্র প্রেরন করা হয়েছে। কিন্তু আমরা যথেষ্ট সন্দিহান গণপূর্ত অধিদপ্তরকে তদন্তের দায়িত্ব দিলে তা হবে শিয়ালের কাছে মুরগী বর্গা দেয়া। কেননা এই দূর্নীতির বরপূত্র অধিদপ্তরের প্রভাবশালী কাকে কি দিয়ে ম্যানেজ করতে হয় তা খুব ভালো করে জানেন। ২০২১ সাল থেকে ঢাকার গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে থেকে তিনিই কার্যত সবচেয়ে ক্ষমতা ধর মাফিয়াতে পরিনত হয়েছেন। নির্বাহী প্রকৌশলী মাসুদ রানা সাবেক প্রধান প্রকৌশলী শামীম আখতারের ভাগ্নি জামাই পরিচয়ে ২০২১ সালের আগস্ট মাসে ঢাকার শেরে বাংলানগর গণপূর্ত বিভাগ ৩ এ পোস্টিং পান। প্রকৃত পক্ষে মুজিব বর্ষের অনুষ্ঠানে রাজস্ব বাজেটে সাড়ে চারশ কোটি টাকা নিজেদের লোক দিয়ে লুটে পুটে খেতে সে সময় এঁর থেকে বিশ্বস্ত বংশদবত আর পাওয়া যায় নি। সে সময় এনবি আর ভবনের অবশিষ্ট কাজ, ৮০ কোটি টাকা ব্যয়ে ১১২ ফ্ল্যাট প্রকল্প (১০০০ বর্গফুট বিশিষ্ট ৫৬ ফ্ল্যাটের ১৫ তলা ও ১২৫০ বর্গফুট বিশিষ্ট ৫৬ ফ্ল্যাটের ১৫ তলা ভবন),১২৭কোটি টাকা ব্যয়ে আগারগাও এ বহুতল শপিং কমপ্লেক্স ভবন নির্মান , ১৭৪কোটি টাকা ব্যয়ে ৩টি বেইজম্যান্ট সহ ১২ তলা রপ্তানি উন্নয়ন ব্যুরোর অফিস ভবন নির্মান কাজে দরপত্র ব্যাপক অনিয়ম দূর্নীতির আশ্রয় নিয়ে কোটি কোটি টাকা কামিয়েছেন।

সে সময় শামীম আখতার এঁর দূর্নীতির অপর সহযোগী কিংডম বিল্ডার্সের মালিক নূসরত হোসেন এঁর মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের সাবেক হুইপ নূরে আলম লিটন চৌধুরীর ভায়রার প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপম্যান্ট ইঞ্জিনিয়ার্স; সাবেক কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাকের বেনামী প্রতিষ্ঠান নূরানী কন্সট্রাকশন কোম্পানি লিঃ , ইউসিসি ও দ্য ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্ট ইত্যাদি ফার্মের মাধ্যমে সিন্ডিকেট গড়ে তুলে বিশাল বিত্ত বৈভবের মালিক হয়েছেন। তিনি নিজেকে বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা হিসাবে গর্ব ভরে পরিচয় দিতেন। ২০২৪ এঁর জাতীয় নির্বাচনের পর তিনি মন্ত্রী র,ম, ওবায়দুল মুক্তাদিরের ঘনিষ্ট পিএস হুমায়ুন এবং মুসা(মোবাইল নম্বরঃ ০১৯৭৭৩০৬৭৪০) নামের এক ব্যক্তির সাথে লেনদেনের সম্পর্ক গড়ে তুলেন। সেসময় তিনি মুসার সাথে মন্ত্রীর বহরে ব্রাহ্মনবাড়িয়া ও চট্টগ্রামে সফর করেছেন।

তার মোবাইল ফরেন্সিক এনালাইসিস করলে মুসার সাথে তার অস্বাভাবিক যোগাযোগের প্রমান মিলবে। এদেরকে ধরে সে সময় দেড় কোটি টাকার বিনিময়ে ২০২৪ এঁর জুলাই এঁর প্রথম সপ্তাহে তিনি ঢাকা গণপূর্ত বিভাগ ৪ এ পোস্টিংপান। ২০২৪ এঁর জুলাই এঁর উত্তাল দিন গুলোতে তিনি ছাত্র গণ হত্যায় প্রত্যক্ষ মদদ দিয়ে গেছেন। তার দপ্তরেই ঢাকা কলেজের সাবেক ছাত্রলীগ নেতা হাসান মোল্লা (সাবেক সেচ্ছাসেবক লীগ সভাপতি ও সন্ত্রাসী কাউছার মোল্লার ভাগিনা) দুটি কক্ষ দখল করে অবৈধ অস্ত্র রাখতো ও টর্চার সেল বানিয়েছিলো।

সেই হাসান মোল্লা হেলমেট পরে নিরীহ ছাত্র জনতার উপর গুলি চালিয়ে মূল ধারার গণ মাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে গ্রেফতার হয়েছিল। আগস্টের ৪ তারিখ পর্যন্ত তিনি ছাত্রলীগ- সেচ্ছাসেবক লীগ ও যুবলীগের গুন্ডাদের নিয়ে মহড়া দিয়ে পূর্ত ভবনের কর্মকর্তাদের জিম্মী করে রেখেছিলেন। তিনি আওয়ামীলীগের গুন্ডা ও ছাত্র জনতা হত্যায় জড়িত পুলিশ লীগের সদস্যদের খাবেরের ব্যবস্থা করে দিয়ে যাচ্ছিলেন, ৫ তারিখে শেখ কামালের জন্ম দিন পালনের প্রস্তুতি নিচ্ছিলেন, সেই উত্তাল সময়েও সব কিছু সাভাবিক আছে প্রমানে তিনি নিষ্ঠুর ভাবে সবার উপর নজরদারি করে যাচ্ছিলেন। অথচ কি নির্মম পরিহাস যিনি জুলাই এঁর চেতনাকে ধারন করেন না তার মাধ্যমেই বাস্তবায়িত হলো শাহাবাগে জুলাই স্মৃতি স্তম্ভ। রিজিম পরিবর্তনের পরেও এই ছাত্রলীগ নেতা রয়ে গেলেন বহাল তবিয়তে। সে সময়ে তিনি ‘হ’ আদ্যক্ষরের একজন সাংবাদ মাধ্যম ব্যক্তিত্ব (যিনি সাবেক পূর্ত উপদেষ্টার ঘনিষ্ঠ ছিলেন মর্মে জানা যায়) এঁর মাধ্যমে টিকে যান। এরপরে গত বছর শামীম আখতারকে প্রধান প্রকৌশলীর চেয়ার থেকে সরিয়ে দেয়া হলেও, বর্তমান প্রধান প্রকৌশলীর সাথেও তার বিশেষ সখ্যতা রয়েছে আবিস্কৃত হয়।

বর্তমান প্রধান প্রকৌশলী যখন প্রথম দফায় পাবনায় নির্বাহী প্রকৌশলী ছিলেন তখন মাসুদ রানা ছিএন তার স্টাফ অফিসার(সহকারী প্রকৌশলী)। সেসময় থেকেই তিনি তার বিশ্বস্ত ক্যাশিয়ার। ফলে খালেকুজ্জামানের দুই ভাই এর সাথে তার সখ্যতা গড়ে উঠে, টাকা তাদের রিয়েল এস্টেট কোম্পানিতে চলে যায় যেখানে শুধু লাভ আর লাভ; কখনও লস হয় না। ফলে এই ইউনিভার্সেল ক্যাশিয়ারের দূর্নীতির তদন্ত ডিপার্টমেন্ট করলে যে কি রিপোর্ট দিবে তা সহজেই অনুমেয়। কালক্ষেপন করে এই দূর্নীতিবাজের তদন্ত করলে এখন মেরামত কাজগুলো করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হবে। তাই দুদকের উচিত হবে এখনই টাস্কফোর্সের টিম নিয়ে লাইভ তদন্ত করা। অন্যথায় এই মাফিয়া ঠিকই যেকোন জাল ছিড়ে বেড়িয়ে যেতে পারবে।

[উল্লেখ্য রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র আবাসিক ভবন নির্মান প্রকল্প চালু হলে ২০১৪-১৫ অর্থ বছরে আরেক দফা পাবনা পোস্টিং নেন খালেকুজ্জামান] । দূর্ণীতির বরপূত্র ২৭ বিসিএস এর এই কর্মকর্তা বর্তমানে মেডিকেল ডিভিশনের নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে রয়েছেন, নির্বাহী প্রকৌশলী হিসাবে ঢাকায় একাদিক্রমে তিনটি ফিল্ডের পোস্টিং এ হ্যাট্রিক পূর্ণ করেছেন।

Alhamdulillah...