অনলাইন ডেস্ক : সড়কে শৃঙ্খলা ফেরাতে মোটরসাইকেলকে এআইভিত্তিক নজরদারির আওতায় আনতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
এর অংশ হিসেবে মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট স্থাপন বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
বিআরটিএ জানিয়েছে, বর্তমানে কিছু মোটরসাইকেল চালক নম্বর প্লেটের তিনটি সংখ্যা আংশিক ঢেকে রেখে চলাচল করেন, যাতে এআই ক্যামেরা সহজে শনাক্ত করতে না পারে।
যেহেতু মোটরসাইকেলের নম্বর প্লেট সাধারণত পেছনে থাকে, তাই ট্রাফিক আইন ভাঙার ঘটনা অনেক সময় সঠিকভাবে ধরা পড়ে না।
এই সীমাবদ্ধতা কাটাতে সামনের দিকেও নম্বর প্লেট যুক্ত করার সিদ্ধান্তের দিকে এগোচ্ছে কর্তৃপক্ষ। বিষয়টি বাস্তবায়নে ইতোমধ্যে বিআরটিএসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো একাধিক বৈঠক করেছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন পর্যন্ত দেশে নিবন্ধিত মোট মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি। নতুন এই ব্যবস্থা চালু হলে ট্রাফিক আইন প্রয়োগ ও নজরদারি আরও কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।









Leave a Reply