নিজস্ব প্রতিবেদক : আজ মঙ্গলবার (২০ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার মহানবমী।শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন ধর্মীয় রীতি মেনেই সারা দেশের ন্যায় কুষ্টিয়া জেলায় পূজা মণ্ডপগুলোয় আজ অনুষ্ঠিত হবে মহা নবমীর বিহিত পূজা।পূজার অন্যতম গুরুত্বপূর্ণ এই দিনে দেবীর আরাধনা, পুষ্পাঞ্জলি ও নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেবেন সনাতন ধর্মাবলম্বীরা। আগামীকাল বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব।
সন্ধ্যায় দেবী দুর্গার আরাধনায় প্রজ্বলিত হবে শত শত দীপ। আজ শেষ হচ্ছে সন্ধ্যা আরতি। মহানবমীর দিনটি মূলত বিদায়ের সুর বয়ে আনে, আর এ কারণে ভক্তদের মধ্যে আবেগ কাজ করবে প্রবলভাবে। প্রার্থনার পাশাপাশি থাকে বিষাদের ছোঁয়ায় মা যে এবার ফিরবেন কৈলাসে।মঙ্গলবার মহাষ্টমীর ভোর থেকেই কুষ্টিয়া জেলায় মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সবচেয়ে বেশি ভিড় দেখা যায় দুপুর থেকে সন্ধ্যা গড়িয়ে রাত ১১টা পর্যন্ত সময়ে। মন্ডপে গিয়ে নিজের ছবি ক্যামেরা বন্দি করতেও ভুল করেনি তরুন-তরুণীরা।
মহাষ্টমীর সন্ধ্যায় মন্ডপে মন্ডপে ঢাঁক-ঢোল শঙ্খ ও উলুর ধ্বনিতে মুখর হয়ে উঠে পূজা মন্ডপগুলো। দেবী বন্ধনার আরতির পর ঢাকের বাজনাকে ঝাপিয়ে মেতে উঠে তরুন-তরুণীরা। দেশি-বিদেশী নানা গানে নেচে গেয়ে হই-হোল্লর করে উৎসবের পূর্ণতা দিচ্ছে তারা।
গতকাল মহাষ্টমীতে কুষ্টিয়া জেলার প্রায় সব পূজামণ্ডপে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। ভক্তদের সঙ্গে সঙ্গে দেখা গেছে রাজনৈতিক নেতাদেরও। পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের জন্য অনেকেই তাদের নির্বাচনী প্রচারণার জানান দেন।
পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। সাদা পোশাকে পুলিশ, আনসার সদস্য ও স্বেচ্ছাসেবকেরা মিলে সুুশৃঙ্খলভাবে উৎসবটি উপভোগ করতে সহায়তা করেছেন।
মহানবমীর পূজা শেষে প্রসাদ বিতরণ করা হবে ভক্তদের মধ্যে। আর কাল দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদ উৎসব। তবে তার আগেই আজকের দিনটি হয়ে উঠুক উৎসব, শ্রদ্ধা ও ভালোবাসার মেলবন্ধনে এমনটাই প্রার্থনা করছেন ভক্ত দর্শনার্থীরা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দেওয়া তথ্য মতে, সারা দেশে প্রায় ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।
জেলা পূজা উদযাপন পরিষদের দেওয়া তথ্য অনুযায়ী,এ বছর কুষ্টিয়ার ছয় উপজেলায় কুষ্টিয়া সদর উপজেলায় ৭৯টি, ভেড়ামারা উপজেলায় ১১টি, মিরপুর উপজেলায় ৩১টি, কুমারখালী উপজেলায় ৬১টি, খোকসা উপজেলায় ৬১টি এবং দৌলতপুর উপজেলায় ১৫টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে ।
পঞ্জিকামতে, সনাতনি হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে মা দুর্গা স্বর্গে কৈলাশ পর্বত হতে ঘোড়ায় চড়ে গত শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) মহাষষ্ঠী ১৭ ও ১৮ অক্টোবর শনিবার ও রোববার মহাসপ্তমী ১৯ অক্টোবর ২০২৬ মহাষ্টমী, ২০ অক্টোবর ২০২৬ মহানবমী, ২১ অক্টোবর ২০২৬ প্রতিমা বিসর্জন। আর পঞ্জিকামতে ২১ অক্টোবর বিজয়ী মহা দশমী ও বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সমাপ্ত হবে এবং মা দুর্গা তার ভক্তদের কাঁদিয়ে নৌকায় চড়ে স্বর্গে কৈলাশ পর্বতে গমন করবেন।২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী। এদিন দর্পণ বিসর্জন, সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসবের সমাপ্তি হবে।





Leave a Reply