নিজস্ব প্রতিবেদক: গতকাল ২৯ সেপ্টেম্বর ২০২৬ আনুমানিক বেলা ১২:৩০ মিনিটের সময় স্কুল ও কলেজের কার্যক্রম চলাকালীন এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৯ তলা ছাদ থেকে মাটিতে পরে যায় ওই প্রতিষ্ঠানেরই এইচ,এস,সি ১ম বর্ষ পড়ুয়া একজন ছাত্রী। প্রতিষ্ঠানের নিজস্ব বিল্ডিং এর ৯ তলা ছাদ থেকে বিল্ডিং এর পিছনের দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা ওই ছাত্রীকে আশঙ্কাজনক, অচেতন অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজের ইমারজেন্সি বিভাগে নিয়ে যায়। ওই সময় এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ হাসপাতালে পৌঁছায়। ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিক ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যান।
স্থানীয় একজন বলেন, স্কুল চলাকালীন সময় স্কুলের ৯ তলার ছাদ থেকে ওই ছাত্রী মাটিতে পড়ার এক থেকে দুই মিনিটের মধ্যে আমরা তাকে পানি খাওয়ানোর চেষ্টা করি আশঙ্কাজনক, অচেতন অবস্থায় থাকার কারণে ছাত্রী পানি পান করতে পারেন না। ইজিবাইকে করে আমি ও আমার বোন তাৎক্ষণিক কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাই।
এ বিষয়ে জানান, এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোজাম্মেল হক রাসেল বলেন, ইউনিভার্সাল মেডিকেল কলেজে ওই ছাত্রীর চিকিৎসা করা হচ্ছে। বর্তমান অবস্থা আগের তুলনায় অনেক ভালো। ওই ছাত্রীর বাবা-মা, ভাই-বোন সহ সার্বক্ষণিক দেখাশোনার জন্য আমাদের প্রতিষ্ঠানের ডিরেক্টর সোহেল রানা মানিক সহ অন্যান্য কর্মকর্তা রয়েছেন।
বিষয়টি আত্মহত্যা চেষ্টা না ধাক্কা দিয়ে ছাত্রীকে ছাদ থেকে কেউ ফেলে দিয়েছে, এ নিয়ে চলছে স্থানীয়দের মাঝে বিভিন্ন মতামত।
ওই ছাত্রী দেশের বাড়ি মেহেরপুর জেলা, গাংনী থানা। মেয়েটি এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের আবাসিকের ছাত্রী।
গতকাল রাত ১১ঃ৪৫ মিনিটে ঢাকায় চিকিৎসা রত অবস্থায় ওই ছাত্রীর সাথে থাকা প্রতিষ্ঠানের কর্মকর্তা হাসানুজ্জামান সুজন মুঠো ফোনে বলেন, বর্তমানে ওই ছাত্রীর অবস্থা ভালো। ৩০ সেপ্টেম্বর সকালে তাকে ফোন দিলে ছাত্রীর অভিভাবকের সাথে কথা বলিয়ে দিবেন। পরবর্তীতে তাকে ফোন দিলে কোন রেসপন্স পাওয়া যায়নি।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় রাত ১১টা সময় যোগাযোগ করলে ডিউটি অফিসার এবং মডেল থানার বকশী বলেন, এ বিষয়ে আমরা জানতে পেরেছি, কিন্তু ওই ছাত্রীর পরিবার থেকে আমাদের কাছে মৌখিক অথবা লিখিত কোন অভিযোগ করা হয়নি এখনো পর্যন্ত। কুষ্টিয়ার মেডিকেল কলেজের ঘটনাস্থলে আমাদের একজন কনস্টেবল ছিলেন।
৯ তলার ছাদ থেকে একজন ছাত্রীর নিচে পড়ে যাওয়ার বিষয়টি এডুকেয়ার স্কুল এন্ড কলেজের শত শত ছাত্র-ছাত্রীদের অভিভাবকগন ও কুষ্টিয়াবাসী সাধারণ বিষয় হিসাবে নিচ্ছেন না। এ বিষয়ে শিক্ষা প্রশাসন ও প্রশাসনের তদন্ত সাপেক্ষে আসল ও সত্য ঘটনা মানুষের সামনে আসুক এটাই সকলের কাম্য।


Leave a Reply