ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)’র মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা নিজ বিভাগ থেকে বিভাগীয় সভাপতি নিয়োগের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়,আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন । এ সময় তারা নিজ বিভাগের শিক্ষক থেকে বিভাগীয় সভাপতি নিয়োগের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। একপর্যায়ে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের দুই গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
বিক্ষোভকালে শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান দেন। এর মধ্যে রয়েছে-দাবি মোদের একটাই, নিজ বিভাগের চেয়ারম্যান চাই’, চেয়ারম্যান নিয়ে টালবাহানা, চলবে না চলবে না, নিয়োগ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না এবং প্রশাসন হায় হায়, লজ্জা লজ্জা।
শিক্ষার্থীরা জানান, মার্কেটিং বিভাগের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক সাদিকুল আজাদের মেয়াদ শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বিভাগের পরবর্তী জ্যেষ্ঠ শিক্ষককে সভাপতি হিসেবে নিয়োগ না দিয়ে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস শহীদ মিয়াকে মার্কেটিং বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ দিয়েছে প্রশাসন। এর প্রতিবাদে নিজ বিভাগের শিক্ষকদের মধ্য থেকে বিভাগীয় সভাপতি নিয়োগের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।










Leave a Reply