নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার স্বনামধন্য NGO Action For Human Development Organisation (AHDO) এর গত শনিবার (৭ নভেম্বর ২০২৬) কর্মী সম্মেলন ২০২৬ সকাল ৯টায় অনুষ্ঠিত হয়।
AHDO এর নির্বাহী পরিচালক জনাব জেএম নাজিম উদ্দিন এর সভাপতিত্ব উক্ত অনুষ্ঠান এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ এর ডেপুটি ম্যানেজার ( প্রোগাম) ও ফোকল পারসোন জনাব সুমন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ এর স্বনামধন্য এনজিও মৌসুমী এর নির্বাহী পরিচালক মো: এরফান আলী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন AHDO এর পরিচালক শেখ মোজাম্মেল হক , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন AHDO এর উপ নির্বাহী পরিচালক জনাব জেএম জাহিদুন নাজিম জাকি।
উক্ত অনুষ্ঠান এ প্রধান অতিথি পিকেএসএফ এর ফোকাল পারসোন জনাব সুমন চৌধুরী জানান, ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত Action For Human Development Organisation টি হাটি হাটি পা করে ২৭ বছর এ পর্দাপন করেছে, বর্তমান এ প্রতিষ্ঠান টি ১৮ শাখার কার্যক্রম পরিচালনা করছে , তা শুধুমাত্র সম্ভব হয়েছে এই প্রতিষ্ঠান টির দক্ষ কর্মীদের দ্বারা, তিনি আসা করেন AHDO তার দক্ষ কর্মীদের ও পরিচালনা পর্ষদের নির্দেশনায় এ অঞ্চলের অন্যতম বৃহৎ এনজিও প্রতিষ্ঠিত ও এলাকার মানুষের জীবন মানের উন্নয়নের অংশীদার হবে ।
অনুষ্ঠান টি সার্বিকভাবে পরিচালনা করেন সিটি ব্যাংক পিএলসি’র কর্পোরেট ডিভিশনের রিলেশনশীপ ম্যানেজার জনাব সৈয়দ মিনহাজুল মনির।






Leave a Reply