কুষ্টিয়া শহরে শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির পরিদর্শনে জ্বালানী প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত!

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া  : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।

এ দেশের সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার রয়েছে। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সোমবার (১৯ অক্টোবর) ২০২৬ রাতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি মন্দিরটি পরিদর্শন করেন এবং মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সহাবস্থান এবং পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।মতবিনিময়কালে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সৌহার্দ্য বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহব্বান জানানো হয়।

এদিকে মন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সংরক্ষিত মহিলা আসন-৩০৬-এর সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান, পুলিশ সুপার আমিনুল ইসলাম এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী,।জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্যসচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, জেলা যুবদলের সভাপতি ফুয়াদ রেজা ফাহিম, এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

Alhamdulillah...