সজীব নন্দী, (কুষ্টিয়া) : সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ১৯ অক্টোবর ২০২৬ (৩ কার্তিক ১৪৩৩) সোমবার শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী আজ। কুষ্টিয়া মিলপাড়া দিগন্ত সংঘ পূজা মন্দির কমিটির আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। অশুভ শক্তিকে শোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা।
আজ মহাষ্টমীর পূজা অনুষ্ঠিত হবে সোমবার (১৯ অক্টোবর ২০২৬) ৩ কার্তিক ১৪৩৩ । এ কারণে সকাল সকালই মণ্ডপে উপস্থিত হবেন ভক্তরা। চণ্ডী ও মন্ত্রপাঠের মাধ্যমে পূজা, দেবী-দর্শন, দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান, প্রসাদ গ্রহণের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা চলবে বলে জানান, মিলপাড়া দিগন্ত সংঘ পূজা মন্দির কমিটির আয়োজকরা। ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমীতে নবমী যজ্ঞ, হোম-যজ্ঞ, আরতি, ধুনুচি নাচ ও ভোগ নিবেদনের আয়োজন থাকবে।
মিলপাড়া দিগন্ত সংঘ পূজা মন্দির কমিটির সাধারণ সম্পাদক দিলীপ চৌধুরী বলেন, আমরা পূজার সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। এবার পূজা মন্দিরে সরকারের সকল নির্দেশনা মোতাবেক পূজা অনুষ্ঠিত হচ্ছে। আশা করছি প্রতিবছরের মতো এ বছরও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রশাসনের সহযোগিতা ও আশ্বাসে আমরা আমাদের পূজার কার্যক্রম এগিয়ে নিচ্ছি। প্রতিটি ধর্মকে সম্মান জানানো প্রত্যেক মানুষের দায়িত্ব ও কর্তব্য। আমাদের উৎসবে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে এলাকার সবাই আমাদের পাশে থাকেন। আশা করি এবারও তার ব্যতয় হবে না।
মিলপাড়া দিগন্ত সংঘ পূজা মন্দির কমিটির দায়িত্বে রয়েছেন, সহ-সভাপতি উত্তম ঠাকুর, সাংগঠনিক সম্পাদক শোভন কুমার পাল, প্রচার সম্পাদক পলাশ বিশ্বাস, সহ-প্রচার সম্পাদক অমিত বিশ্বাস পাল, সহ-সাধারণ সম্পাদক কালা ঠাকুর, সহ-সভাপতি বাপ্পি বাগচী, কোষাধ্যক্ষ দিলীপ বিশ্বাস, স্বেচ্ছাসেবক অমিত চৌধুরী, কৃষ্ণ কর্মকার, দীপক, গোবিন্দ, সুমন পালসহ দিগন্ত সংঘ পূজা মন্দির কমিটির আয়োজকরা।
পুরোহিত অরুণ বাগচী বলেন, গত শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। মা দুর্গা সবার জন্য মঙ্গল বয়ে আনবেন। আমরা পূজার সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। তিথিতে এবার সপ্তমী দুইদিন পালিত হবে সোমবার (১৯ অক্টোবর) বোধন পূজার মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের শুরু হবে। ১৬ অক্টোবর ২০২৬ মহাষষ্ঠী, ১৭ অক্টোবর ২০২৬ মহাসপ্তমী, ১৮ অক্টোবর ২০২৬ মহাসপ্তমী, ১৯ অক্টোবর ২০২৬ মহাষ্টমী, ২০ অক্টোবর ২০২৬ মহানবমী, ২১ অক্টোবর ২০২৬ প্রতিমা বিসর্জনের মাধ্যমে শারদীয় দুর্গাপূজার পরিসমাপ্তি ঘটবে। শাস্ত্র অনুযায়ী এবার দেবীর আগমন ঘোড়ায় ও দেবীর গমন নৌকায়।
কুষ্টিয়া মিলপাড়া দিগন্ত সংঘ পূজা মন্দির কমিটির সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে পূজা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক ও গার্ড নিয়োগ, ২ জন মহিলা ও ৪ জন পুরুষ আনসার মোতায়েন করা হয়েছে।
কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. জয়দেব বিশ্বাস বলেন, এবার জেলায় ২৫৮টি পূজা মন্দিরে সরকারের সকল নির্দেশনা মোতাবেক পূজা অনুষ্ঠিত হবে। প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবক রাখার ব্যবস্থা হয়েছে।এবার দেবীর আগমন হবে ঘোড়ায় এবং গমন হবে নৌকায়। ২০২৬ সালের শারদীয় দুর্গোৎসবে কুষ্টিয়া জেলায় মোট ২৫৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুষ্টিয়া পৌর শাখার সাধারণ সম্পাদক দেবোওম বিশ্বাস বলেন, সবার সহযোগিতায় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের অংশগ্রহণে এবারের শারদীয় দুর্গোৎসব প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। শারদীয় দুর্গাপূজা সম্প্রীতি ও আনন্দের বার্তা নিয়ে আসবে এমনটাই প্রত্যাশা।
কুষ্টিয়ার পুলিশ সুপার মো: আমিনুল ইসলাম জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদ্যাপন করতে জেলা পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দকে অনুরোধ করা হয়েছে। মণ্ডপে আনসার বাহিনীর পাশাপাশি পুলিশ মোতায়েন থাকবে। সেখানেই টহল টিমও কাজ করবে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে। কোথাও কোনো সমস্যা হলে দ্রুত সংশ্লিষ্ট ইউনিয়নের বিট অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ সুপারকে অবহিত করার জন্য সকলকে পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রতিটি পূজা মন্দিরে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পূজা মন্দিরে এস.আর.বি, পুলিশ, ডিবি ছাড়াও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
কুষ্টিয়া জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান জানান, যার যার ধর্মীয় উৎসব স্বাধীনভাবে ও উৎসবমুখর পরিবেশে পালন করা তাদের অধিকার। কোনো প্রোপাগান্ডা ও গুজবে কান দেওয়া যাবে না। বর্তমান সরকার মবের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। মব সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এবার শারদীয় দুর্গাপূজার মূল পাঁচ দিন হলো- মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী ও বিজয়া দশমী। এ বছর ১৬ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠী, ১৭ অক্টোবর শনিবার মহাসপ্তমী, ১৮ অক্টোবর রোববারও মহাসপ্তমীর তিথি, ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব।
সনাতনি হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে মা দুর্গা স্বর্গে কৈলাশ পর্বত হতে ঘোড়ায় চড়ে গত শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) মহাষষ্ঠী ১৭ ও ১৮ অক্টোবর শনিবার ও রোববার মহাসপ্তমী ১৯ অক্টোবর ২০২৬ মহাষ্টমী, ২০ অক্টোবর ২০২৬ মহানবমী, ২১ অক্টোবর ২০২৬ প্রতিমা বিসর্জন। আর পঞ্জিকামতে ২১ অক্টোবর বিজয়ী মহা দশমী ও বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সমাপ্ত হবে এবং মা দুর্গা তার ভক্তদের কাঁদিয়ে নৌকায় চড়ে স্বর্গে কৈলাশ পর্বতে গমন করবেন।২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী। এদিন দর্পণ বিসর্জন, সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসবের সমাপ্তি হবে।






Leave a Reply