কুষ্টিয়ার খোকসায় সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালকের মৃত্যু !

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসায় সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালকের মৃত্যু, গতকাল মঙ্গলবার (৫ মে) বিকেলের দিকে উপজেলার একতারপুর (পালপাড়া) এলাকায় এ দূর্ঘটনা ঘটে।


নিহত ঝন্টু দাস খোকসা উপজেলার কমলাপুর রিষিপাড়া এলাকার বাসিন্দা।


জানা গেছে, ঝন্টু দাস ভ্যান চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে যায়, এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবির হোসেন সোহাগ তাকে মৃত ঘোষণা করেন।

ঝন্টু দাসের অকাল মৃত্যুতে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।