খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসা উপজেলার ধুসুন্ড গ্রামের ভ্যানচালক ফারুক ও একই গ্রামের কৃষক কাইয়ুম আজ ১০ মে রবিবার ভোরবেলা ফজরের নামাজের সময় প্রায় ১৫ মণ পেঁয়াজ নিয়ে সোনাপুর পেঁয়াজের হাটে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন।
এ বিষয়ে ভুক্তভোগীরা জানান, ধুসুন্ড পার হয়ে নকশাপাড়া রেলগেটে ওঠার আগেই একটি ফাঁকা স্থানে ৫ জন দুর্বৃত্ত তাদের পথরোধ করে।
এসময় ২ জন দুর্বৃত্ত ভ্যানগাড়ি ও পেঁয়াজ নিয়ে চলে যায়। অপর ৩ জন ফারুক ও কাইয়ুমের গলায় অস্ত্র ঠেকিয়ে পাশের মাঠে নিয়ে হাত-পা বেঁধে ফেলে রেখে যায়।
পরে ছিনতাইকারীরা রেললাইন দিয়ে মাছপাড়া এলাকার দিকে চলে যায় বলে জানান তারা। তবে ভ্যানগাড়ি ও পেঁয়াজ কোথায় নেওয়া হয়েছে, তা এখনো জানা যায়নি।










Leave a Reply