চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অবৈধভাবে অতিক্রমের সময় ১০ জন আটক !

ডিপি ডেস্ক : চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


আজ রবিবার (৩১ মে) ভোরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের বারাদি বিওপির একটি টহল দল দর্শনা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।


এ বিষয়ে বিজিবি সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে সীমান্ত এলাকায় নিয়মিত টহল চলাকালে ১০ সদস্যের একটি দলকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে দুইজন পুরুষ, তিনজন নারী ও পাঁচজন শিশু রয়েছে।


আটক ব্যক্তিদের পরিচয় এবং সীমান্ত অতিক্রমের উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে দর্শনা থানায় সোপর্দের কার্যক্রম চলমান রয়েছে।


চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।