ভেড়ামারা বাজারে দুইটি আড়তে অভিযান চালিয়ে ৬৪ কেজি জাটকা ইলিশ জব্দ ,মোবাইল কোর্টে জরিমানা

ভেড়ামারা কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কলেজ বাজারে দুইটি আড়তে অভিযান চালিয়ে মোট ৬৪ কেজি জাটকা ইলিশ বিক্রির দায়ে মোবাইল কোর্টে দুটি ভিন্ন মামলায় মোট ৫,০৫০ টাকা জরিমানা করা হয়েছে।


আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়, ভেড়ামারার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।


ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী বিচারক ডা. গাজী আশিক বাহার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান।


এ সময় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর ধারা-৪ অনুযায়ী মোবাইল কোর্টে দু’টি ভিন্ন মামলায় মোট ৫,০৫০  টাকা জরিমানা আরোপ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব ডা. গাজী আশিক বাহার।


জব্দকৃত জাটকা ইলিশ পরানখালী এতিমখানা ও লিল্লাহ বোডিং, মোহাম্মাদিয়া নুরিয়া জামিয়া শরীফ সুন্নতি  মাদ্রাসা ও এতিমখানা, জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা, দারুন এহসান মাদ্রাসা লিল্লাহ বোডিং ও এতিমখানা এবং  হাজী আফসার উদ্দিন দারুল ইসলাম মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এ বিতরণ করা হয়।


এ সময় আরও উপস্থিত ছিলেন ভেড়ামারা থানা পুলিশের একটি টিম।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।





জব্দকৃত জাটকা ইলিশ পরানখালী এতিমখানা ও লিল্লাহ বোডিং, মোহাম্মাদিয়া নুরিয়া জামিয়া শরীফ সুন্নতি  মাদ্রাসা ও এতিমখানা, জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা, দারুন এহসান মাদ্রাসা লিল্লাহ বোডিং ও এতিমখানা এবং  হাজী আফসার উদ্দিন দারুল ইসলাম মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এ বিতরণ করা হয়। ভেড়ামারা থানা পুলিশ ও অন্যান্য কর্মচারীগণ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।