রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী পাংশার কলিমহর ইউনিয়নের হাট বনগ্রাম বাজারে ৩টি জুয়েলারিসহ ৪ দোকানে দুধর্ষ ডাকাতির ঘটনা সোমবার (১৭ আগস্ট) রাত ৩টা থেকে ৪টার মধ্যে বাজারটির রফিক উদ্দিন শপিং কমপ্লেক্সে ৩টি জুয়েলারি ও ১টি ওষুধের দোকানে এ ঘটনাটি ঘটে।
এ বিষয়ে স্থানীয় ও দোকান মালিকদের সূত্রে জানা গেছে, গভীর রাতে ৮ থেকে ১০ জনের একদল অজ্ঞাতনামা মুখোশধারী ডাকাত মার্কেটে হানা দেয়। তারা প্রথমে মার্কেটের নৈশপ্রহরী কালু ও জাকিরকে জিম্মি করে হাত ও মুখ বেঁধে ফেলে। পরবর্তীতে ৪টি দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে ব্যাপক লুটপাট চালায়।
এ সময় তালা কেটে গ্যারান্টি জুয়েলার্সের মালিক শ্যামল কুমার মজুমদারের দোকান থেকে দেড় ভরি স্বর্ণ ( আনুমানিক মূল্য ৩ লাখ টাকা), ৬৫ ভরি রুপা (মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা) ও ৭০টি নাকফুল (মূল্য ১ লাখ টাকা) সহ সর্বমোট ৬ লাখ ৬০ হাজার।
সুস্মিতা জুয়েলার্সের মালিক পংকজ বিশ্বাসের দোকান থেকে ৮ আনা স্বর্ণ ( আনুমানিক মূল্য ১ লাখ টাকা), ২৯ ভরি রুপা (মূল্য ৮০ হাজার টাকা) ও ২০টি নাকফুল (মূল্য ৩৫ হাজার টাকা) সহ মোট ২ লাখ ১৫ হাজার।
লক্ষ্মী জুয়েলার্সের মালিক কৃষ্ণপদ বিশ্বাসের দোকান থেকে দেড় ভরি স্বর্ণ (মূল্য ৩ লাখ টাকা) ও ২০০ ভরি রুপা (মূল্য ৮ লাখ টাকা) সহ মোট ১১ লাখ টাকার স্বর্ণা অলংকার।
রাহুল ফার্মেসীর মালিক রাহুল পালের ওষুধের দোকানের তালা কেটে ক্যাশ বাক্স ভেঙে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে কেটে পড়ে ডাকাত দল। সব মিলিয়ে ৪টি দোকান থেকে মোট ২১ লাখ ২৫ হাজার টাকার স্বর্ণালংকার, রুপা ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাত দলটি।
এদিকে ঘটনার পর থেকে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
লক্ষ্মী জুয়েলার্সের মালিক কৃষ্ণপদ বিশ্বাস জানান, ভোরে একজন ফোন করে জানায় তার দোকানে ডাকাতি হয়েছে। পরে এসে দেখেন সব নিয়ে গেছে। দোকানে দেড় ভরি স্বর্ণ ও ২৮০ ভরি রুপা ছিল। বাজারের ৩ জন নাইটগার্ড ছিল। বাজারের একপাশে থাকায় একজন এ বিষয় কিছুই টের পাই নাই। অন্য দুজনের হাত পা বেঁধে বাজার থেকে প্রায় আধা কিলোমিটার দুরে মাঠের মধ্যে নিয়ে ফেলে রেখে ছিল ডাকাত দল।
এ বিষয়ে পাংশা মডেল থানার ওসি শেখ মাঈনুল ইসলাম জানান, খবর পেয়ে পাংশা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত এ বিষয়ে কেউ অভিযোগ করে নাই। এবং কোন গ্রেফতারও নাই। অভিযোগ দিতে বলা হয়েছে। পুলিশ এ বিষয় নিয়ে কাজ শুরু করছে।










Leave a Reply