কুমারখালী কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী পৌর এলাকায় চিরকুট লিখে জুলিয়া খাতুন (২৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার (০৮ জুন) সকালের দিকে পৌর এলাকায় খয়েরচারা মাঠপাড়ায় নিহতের স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত জুলিয়া খাতুন খয়েরচারা এলাকার জহিরুল ইসলামের মেয়ে এবং কাতার প্রবাসী সাহেদ হোসেনের স্ত্রী।
এ বিষয়ে জানা গেছে, সকালে জুলিয়ার সাত বছর বয়সী মেয়ে তাহনা ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মাকে দেখতে পেয়ে চিৎকার-চেচামেচী শুরু করলে স্থানীয়রা ঘটনাস্থলে আসে। এ সময় পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
মৃত্যুর আগে জুলিয়া খাতুন একটি চিরকুট লিখে রেখে যাওয়ার বিষয়ে জানা গেছে। চিরকুটে উল্লেখ করেন, নিজের ইচ্ছায় তিনি এ পথ বেছে নিয়েছেন এবং তার মৃত্যুর জন্য কাউকে দায়ী না করতে অনুরোধ করেছেন।
একই সঙ্গে পরিবারের সদস্যদের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তার কন্যা সন্তান তাহনার দেখভালের অনুরোধ জানান।










Leave a Reply