নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার বহুল আলোচিত সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের হত্যাকাণ্ডের ৫ বছর পেরিয়ে গেলেও সঠিক বিচার পাইনি পরিবার।
মামলার নেই কোনো অগ্রগতি,প্রশাসনের কার্যক্রমে এমন ধীরগতি দেখে তার পরিবার অত্যন্ত মর্মাহত,আসামী ধরা কিংবা মামলার চূড়ান্ত প্রতিবেদনেও রয়েছে ধোঁয়াশা।
সন্তানহারা পরিবার বিচারের আশায় কতটা অসহায় সেটা রুবেলের পরিবারকে না দেখলে বোঝা দ্বায়। সাংবাদিক রুবেল হত্যায় কুষ্টিয়ার সকল স্তরের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে এবং তার সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল,প্রতিবাদ সমাবেশ,মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে কুষ্টিয়া সাংবাদিক নেতৃবৃন্দ।
আসছে ৭ জুলাই সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে হত্যাকাণ্ডে জড়িত আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে সাংবাদিক মহল ও নিহতের পরিবার।
প্রসঙ্গত, গত ২০২২ সালের ৩ জুলাই রাত ৯টার দিকে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড় এলাকায় পত্রিকা অফিসে ছিলেন হাসিবুর রহমান রুবেল। তখন মুঠোফোনে একটি কল পেয়ে অফিস থেকে বের হয়ে যান।
এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। তার মুঠোফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছিল। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার।
এর ৫দিন পর ৭ জুলাই দুপুরে কুমারখালী পৌরসভার তেবাড়িয়া এলাকায় গড়াই নদী ওপর নির্মাণাধীন গোলাম কিবরিয়া সেতুর নিচ থেকে হাসিবুর রহমান রুবেলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
পরের দিন ৮ জুলাই রাতে নিহত রুবেলের চাচা মিজানুর রহমান বাদী হয়ে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।










Leave a Reply