কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে স্বামীর সঙ্গে পারিবারিক কলহের পর গড়াই নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া কলেজছাত্রী শার্মিলা খাতুন (২৩) প্রায় তিন ঘণ্টা পর জীবিত উদ্ধার হয়েছেন।
মঙ্গলবার ১৪ জুলাই রাতের দিকে উপজেলার জিলাপিতলা এলাকায় নদীর তীর থেকে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
উদ্ধার হওয়া শার্মিলা খাতুন কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের আশিকুর রহমানের স্ত্রী এবং কুষ্টিয়া সরকারি কলেজের বি.এস.সি (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
এ বিষয়ে পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমারখালী শহরের যদুবয়রা গড়াই সেতু থেকে নদীতে ঝাঁপ দেন শার্মিলা। ভালো সাঁতার জানার কারণে নদীর স্রোতে প্রায় দেড় কিলোমিটার ভেসে গিয়ে তিনি নিজেই উপজেলার জিলাপিতলা এলাকায় নদীর তীরে উঠতে সক্ষম হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ বিষয়ে হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় পানিতে থাকার কারণে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। তবে চিকিৎসকদের মতে, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
কুষ্টিয়া কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, উদ্ধারের পর কলেজছাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।










Leave a Reply