কুষ্টিয়ায় আর্জেন্টিনা ফ্যান ক্লাব সমর্থকদের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা!

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ায় আর্জেন্টিনা ফুটবল দলকে সমর্থন জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে আর্জেন্টিনা ফ্যান ক্লাব কুষ্টিয়া।


আজ মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে ৫টায় কুষ্টিয়া পৌর চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর চত্বরে এসে শেষ হয়।


শোভাযাত্রায় অংশ নেন আর্জেন্টিনা সমর্থক ও ভক্তরা। বৈরী আবহাওয়া উপেক্ষা করেও তারা নীল-সাদা জার্সি পরে হাতে পতাকা ও ব্যানার নিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।


সমর্থকরা আর্জেন্টিনা দলের সাফল্য কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে দলটি এবারও বিশ্বকাপ বা আন্তর্জাতিক আসরে ভালো ফল করবে।এ সময় আর্জেন্টিনা–আর্জেন্টিনা মেসি–মেসি স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।


এদিকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর চত্বরে এসে শেষ হয় শোভাযাত্রা।