পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কর্তৃক এসএসসি ও এইচএসসি ২৬ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্র ছাত্রীদের আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ সম্মেলন কক্ষে  ২০ মে ২০২৬ বুধবার দুপুর ১২টায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কর্তৃক এসএসসি ও এইচএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়।


উক্ত শিক্ষাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার ও সভাপতি পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়া জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) ।

এ সময় প্রধান অতিথি মহোদয় শিক্ষাবৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, আজকের মেধাবৃত্তি তোমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে, দেশ যদি উন্নত হয়, সমৃদ্ধ হয় তাহলে তোমাদের সাফল্যে মা-বাবার কষ্ট সফল হবে।


তোমরা ভালো রেজাল্ট করে মা-বাবার মুখ যেমন উজ্জ্বল করেছ, তেমনি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রেও তোমাদের সচেষ্ট থাকতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও খেলাধুলা এবং অন্যান্য সহপাঠক্রমিক কার্যক্রমে তোমাদের অংশগ্রহণ করতে হবে। সবশেষে প্রধান অতিথি মহোদয় মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ তুলে দেন।


এসময় আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার ও সভাপতি (বিআরপিওডব্লিউএ) কুষ্টিয়া, বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ মওলা বকস্, অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার ও সেক্রেটারী (বিআরপিওডব্লিউএ) কুষ্টিয়া, জনাব মোঃ শহিদুল্লাহ, অধ্যক্ষ,পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ কুষ্টিয়া, জনাব মোঃ নাজমুল আরেফিনসহ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ কুষ্টিয়ার শিক্ষক এবং অভিভাবকবৃন্দ।