মাদক কিশোর গ্যাং সহ বিভিন্ন অপরাধ বিষয়ে জনসচেতনতা তৈরীর লক্ষ্যে সম্মানিত আলেম-ওলামা ও ইমামগণের সাথে পুলিশ সুপার কুষ্টিয়ার মতবিনিময় সভা

ডিপি ডেস্ক :  কুষ্টিয়া পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে ১৬ জুলাই ২০২৬ বেলা ১২টার দিকে মাদক, কিশোর গ্যাং, ধর্ষণ, আত্মহত্যা সহ বিভিন্ন অপরাধ বিষয়ে জনসচেতনতা তৈরীর লক্ষ্যে সম্মানিত আলেম-ওলামা ও ইমামগণের সাথে মতবিনিময় করেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।

মতবিনিময় সভার শুরুতে পুলিশ সুপার মহোদয় উপস্থিত সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানান। পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন আলেমগণ সমাজের সচেতন ও সম্মানিত নাগরিক হওয়ার সকল শ্রেনীর মানুষ তাদেরকে মানেন এবং তাদের কথা শোনেন।


মাদক, কিশোর গ্যাং, ধর্ষণ, আত্মহত্যা ইত্যাদি অপরাধ বিষয়ে জনসচেতনতা তৈরীর লক্ষ্যে সম্মানিত আলেম-ওলামা ও ইমামগণকে জুম্মার খুতবা এবং ধর্মীয় সভা, সেমিনারে কোরআন ও হাদীসের আলোকে আলোচনা রাখতে পুলিশ সুপার মহোদয় আহবান জানান।


এছাড়াও আলেমগণ বিভিন্ন অপরাধ নিবারণকল্পে তাদের মুল্যবান মতামত ব্যক্ত করে বক্তব্য প্রদান করেন।


এসময় আরোও উপস্থিত ছিলেন জনাব শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়া, জনাব ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কুষ্টিয়া, জনাব মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার , সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল), কুষ্টিয়া, জনাব মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র জেলা তথ্য অফিসার, কুষ্টিয়া, জনাব মোঃ হেলাল উজ্জামান, উপ-পরিচালক, ইসলামী ফাউন্ডেশন, কুষ্টিয়া, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ, সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-(১), ডিএসবি এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়া।