কুষ্টিয়ার ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু!

সজীব নন্দী, কুষ্টিয়া : সারাদেশের ন্যায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুষ্টিয়ায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।কুষ্টিয়ার ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শতবর্ষের এ ধর্মীয় ঐতিহ্যকে ঘিরে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রথযাত্রায় অংশ নেন শত শত সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও দর্শনার্থী।


প্রথম রথযাত্রা ১৬ই জুলাই ২৬,বৃহস্পতিবার শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির প্রাঙ্গন থেকে বিকাল ৪:৩০ মিনিটে শ্রী শ্রী বড় বাজার সার্বজনীন মন্দির প্রাঙ্গনে মাসির বাড়ির উদ্দেশ্য বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ দুপুর ৩:৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।


আরও জানা যায়, ১৯০৫ সালে নলডাঙ্গার রাজা প্রমথভূষণ দেবরায় কুষ্টিয়া শহরের এনএস রোডের শ্রীশ্রী গোপীনাথ জিউর মন্দির থেকে এ রথযাত্রার প্রচলন করেন। এরপর থেকে প্রতি বছর ঐতিহ্যবাহী এ আয়োজন অনুষ্ঠিত হয়ে আসছে। এছাড়া ২০১৩ সাল থেকে স্থানীয় একটি ইসকন মন্দিরের উদ্যোগেও পৃথকভাবে রথযাত্রার আয়োজন করা হচ্ছে।


বৃহস্পতিবার বিকেল ৫টায় শ্রীশ্রী গোপীনাথ জিউর মন্দির থেকে ভক্তদের রশি টানার মাধ্যমে রথযাত্রা শুরু হয়ে বড়বাজার মন্দিরে গিয়ে শেষ হয়। আগামী ৭ দিন পর উল্টো রথের মাধ্যমে রথটি আবার গোপীনাথ জিউর মন্দিরে ফিরিয়ে আনা হবে।


রথযাত্রায় অংশ নেওয়া শত শত ভক্তরা রথের রশি স্পর্শ করে নিজেদের পরিবার, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় প্রার্থনা করেন। তারা বলেন, কুষ্টিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল উদাহরণ এবং শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব পালন করতে পেরে তারা আনন্দিত।


গোপীনাথ জিউর মন্দিরের রথযাত্রা শেষ হওয়ার কিছুক্ষণ পর স্থানীয় ইসকন মন্দিরের উদ্যোগে দ্বিতীয় রথযাত্রা অনুষ্ঠিত হয়। দুটি রথযাত্রায়ই শত শত সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও দর্শনার্থী অংশ নেন।


রথযাত্রা উপলক্ষে এনএস রোডের দুই পাশে বসেছে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। মেলায় মণ্ডা-মিঠাই, খেলনা, গৃহস্থালি সামগ্রীসহ নানা ধরনের পণ্যের দোকানে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।


উল্টো রথযাত্রা ২৪ই জুলাই,শুক্রবার।শ্রী শ্রী বড় বাজার সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গন হইতে শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরের নিজ বাড়ির উদ্দেশ্য শোভাযাত্রা বিকাল ৫:০০ ঘটিকায় শুরু হবে ও ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ সন্ধ্যা ৬:৩০ মিনিটে প্রদান করা হবে।


এ দিকে  শ্রী শ্রী গোপীনাথ মন্দিরে ৯ দিন ব্যাপী রথযাত্রা মহোৎসব কেন্দ্র করে,১৫ই জুলাই বুধবার রাত ৮:০০ ঘটিকায় শুভ অধিবাস ও কীর্তন,১৬ই জুলাই বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকায় প্রাতঃ কালীন মহাভোগ ও দুপুর ১:৩০ ঘটিকায় মধ্যাহ্ন ভোগ। দুপুর ৩:০০ ঘটিকায় জগন্নাথ দেবের রাজবেশ ধারণ।


১৭ই জুলাই শুক্রবার হইতে ২৩শে জুলাই বৃহস্পতিবার প্রতিদিন সন্ধ্যায় ৭:৩০ ঘটিকা হইতে ৭ দিন ব্যাপী শ্রীমতভাগবত গীতা পাঠ ও ভজন কীর্তন শেষে প্রসাদ বিতরণ। শ্রীমতভাগবত গীতা পাঠ ও ভজন কীর্তন-শ্রী বিপ্লব কৃষ্ণ দাস।উৎসব অঙ্গন শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির,কুষ্টিয়া। আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের  রথযাএা উদযাপন পরিষদ- ২০২৬ কুষ্টিয়া।


রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।


আগামী ২৪ জুলাই ২০২৬ শুক্রবার শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রার মাধ্যমে এ উৎসব শেষ হবে।