কুষ্টিয়ায় আত্মীয় বাড়ীতে বেড়াতে এসে চার্জে দিয়ে মোবাইলে গান শুনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া শহরের চৌড়হাঁস বড় পুকুরপাড় এলাকায় দাদার বোনের বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিসান (১৩) নামের এক স্কুলছাত্র মৃত্যুবরণ করেছে।


কুষ্টিয়া শহরে দাদার বোনের বাড়িতে বেড়াতে এসে মোবাইল ফোন চার্জে দিয়ে (ব্রকস) ব্যবহার করে গান শোনার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই স্কুলছাত্রের মৃত্যু হয়।


গতকাল শুক্রবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে শহরের চৌড়হাস বড়পুকুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নিশান কুষ্টিয়ার মিরপুর পৌরসভার সুলতানপুর এলাকার আহসান আলীর ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।


এ বিষয়ে পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন আগে নিশান দাদার বোনের বাড়িতে বেড়াতে আসে। ঘটনার রাতে আরও দুই শিশুর সঙ্গে চার্জে লাগানো মোবাইল ফোনে গান শুনছিল সে। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় নিশান। পরিবারের সদস্যরা দ্রুত তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।